শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে শিশু অপহরণকারী এক নারী আটক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবচরে শিশু অপহরণকারী এক নারী আটক
শিবচরে শিশু অপহরণকারী এক নারী আটক

মাদারীপুর জেলার শিবচরের মুন্সি কাদিরপুর ইউনিয়নের ৯৬ নং সোনামিয়া মাদবরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফারহানা আক্তার (৫) নামের এক শিশুকে অপহরণের চেষ্টার সময় এক নারীকে আটক করেছে এলাকাবাসী।

বুধবার (১৬ জুলাই) এ ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণ চেষ্টাকারী ইতি আক্তার নামের ঐ মহিলাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।

বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক জানান, সকাল ৯টার দিকে ওই মহিলাকে বিদ্যালয়ের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়।

এ সময় মহিলাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তার মেয়ে ফারহানা আক্তার এই স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে। পরে শিক্ষক জানান, প্রথম শ্রেণিতে ফারহানা নামে কোনো ছাত্রী নেই। এরপর মহিলাকে তাদের অফিসে নিয়ে আসা হয়। স্থানীয় লোকজনকে খবর দিলে তারা মহিলার হাতে বাচ্চাদের জুস ও অ্যান্টিবায়োটিকের প্যাকেট দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

আটককৃত ইতি আক্তার পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রাথমিক স্কুলগামী শিশুদের টার্গেট করে তাদের সঙ্গে থাকা স্বর্ণ চুরি করতেন। আজ কাদিরপুরে এই কাজ করতে গিয়ে তিনি এলাকাবাসীর রোষানলে পড়েন। থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতি আক্তার চুরির কথা স্বীকার করেন।

তিনি জানান, তিনি শিশু অপহরণকারী নন, বরং বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুদের কান ও গলার স্বর্ণালংকার হাতিয়ে নেওয়াই তার উদ্দেশ্য ছিল। এই ঘটনায় অভিভাবকরা বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবচর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহার আলী (সুমন) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ নারী বিভিন্ন স্থানে গিয়ে শিশুদের স্বর্ণালংকার চুরির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

শিবচরনারীআটকশিশু অপহরণকারী

শেয়ার করুন: