শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় কেসিসির ফ্রি মেডিকেল ক্যাম্প

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরবাসীকে নিরাপদ ও সুস্থ রাখতে সিটি করপোরেশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী গত তিন মাস ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সোনাডাঙ্গা আবু বক্কার খান আদর্শ (রেজি.) প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কেসিসি প্রশাসক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রায় তিন মাস আগে বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছিল। এরপর থেকেই ডেঙ্গুর বিস্তার রোধে কেসিসি ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে রয়েছে নগরবাসীকে সচেতন করতে প্রচার-প্রচারণা, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ড্রেন-নর্দমা ও খাল পরিষ্কার এবং ফগার মেশিনের মাধ্যমে এডাল্টিসাইড ও ড্রেন-নর্দমায় লার্ভিসাইড প্রয়োগ। পাশাপাশি ক্রাশ প্রোগ্রামও চালু করা হয়েছে।

তিনি জানান, স্বল্প আয়ের মানুষের আবাসস্থলের কাছাকাছি এসব মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্পগুলোতে ডেঙ্গু জ্বরসহ বিভিন্ন ধরনের জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে।

পরে কেসিসি প্রশাসক রূপসা ভেড়িবাঁধ এলাকার হাজী আবু হানিফ মাদরাসা ও এতিমখানা এবং টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে স্থাপিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের কোনো সদস্য জ্বরে আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানান।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, ডেঙ্গু সংক্রমণের হার বিবেচনায় নগরীর বিভিন্ন এলাকাকে রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে ভাগ করা হয়েছে। ক্রাশ প্রোগ্রামের আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন পাওয়া গেলে কিংবা এডিস মশার প্রজননস্থল শনাক্ত হলে জরিমানার পাশাপাশি বাড়ির মালিকদের সতর্ক করা হচ্ছে।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, সমাজসেবক সাদিজুর রহমান সবুজ, শেখ জামিরুল ইসলাম জামিল ও মেহেদী হাসান সোহাগসহ সংশ্লিষ্টরা।

খুলনায় ‘পিয়ারলেস হাসপাতাল কলকাতা’র তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন
এদিকে, মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর আহসান আহমেদ রোডের আজিজ চেম্বারে খুলনায় ‘পিয়ারলেস হাসপাতাল কলকাতা’র তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন।

স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যেই খুলনায় এ তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে বলে আয়োজকরা জানান। হেলথ প্লাস বিডির পরিচালক আশীষ দে এবং পিয়ারলেস হাসপাতাল কলকাতার আন্তর্জাতিক মার্কেটিং ম্যানেজার নির্ঝর ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পি এবং পিয়ারলেস হাসপাতালের গ্রুপ মার্কেটিং হেড ইন্দ্রজিৎ ব্যানার্জি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যসেবা কেন্দ্র চালুর ফলে খুলনার রোগীরা কলকাতায় যাওয়ার আগেই খুলনা থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, চিকিৎসা পরামর্শ, সম্ভাব্য চিকিৎসা ব্যয় এবং ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাবেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: