পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

পিরোজপুরে নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় রতন মজুমদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
নাজিরপুর উপজেলার ৫-নং শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া নামক স্থানে ঢাকাগামী বাসের ধাক্কায় রতনের মৃত্যু হয়। রতনের মৃত্যুর বিষয়টি নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার নিশ্চিত করেছেন।
রতন মজুমদার (৫০) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের পুত্র। এসময় রতনের সঙ্গে সজল নামের তার এক নাতি ছিলো। পেশায় তিনি একজন টমটম চালক ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির জানান, মাগরিবের নামাজের পরে ঘটনাটি ঘটেছে। রতন ও তার সঙ্গে থাকা একজন টমটমে করে মাটিভাংগা থেকে নাজিরপুরে দিকে আসছিলো এসময় ঢাকাগামী বাসের ধাক্কায় রতনের মাথায় আঘাত লাগে রতন ঘটনা স্থলে মারা যান। তার বাড়ি জুজখোলা।
প্রত্যক্ষদর্শী ও নাজিরপুর থানা পুলিশের সূত্রে জানাযায়, রতন ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় ডাকাতিয়া নামক স্থানে বাসের সঙ্গে সংর্ঘষে তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ