শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই ইউনিয়ন ভূমি কার্যালয়ের আসবাবপত্র ও ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের জানালার কাচ ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে কার্যালয়ের আসবাবপত্রসহ ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালাচ্ছেন।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: