শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্ত্রীকে গলাকেটে হত্যা,রোহিঙ্গা এনজিওকর্মী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
স্ত্রীকে গলাকেটে হত্যা,রোহিঙ্গা এনজিওকর্মী আটক
স্ত্রীকে গলাকেটে হত্যা,রোহিঙ্গা এনজিওকর্মী আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছৈয়দ আলম (২৭) নামে এক রোহিঙ্গা এনজিও কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছৈয়দ আলমকে আটক করেছে এপিবিএন পুলিশ। বুধবার (১১ জুন) রাতে উখিয়ার ২ নম্বর ক্যাম্পের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্পের কমিউনিটি লিডার ইদ্রিস মিয়া।

নিহত আয়েশা খাতুন (২৫) উখিয়ার ২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের বাসিন্দা। তার স্বামী ছৈয়দ আলমও একই ক্যাম্পে থাকতেন।

ক্যাম্পের মাঝি (কমিউনিটি লিডার)  ইদ্রিস মিয়া জানান, রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের বাসিন্দা এনজিও সংস্থা ‘এক্টে’ কর্মরত ছৈয়দ আলম ও তার স্ত্রী আয়েশা খাতুনের মধ্যে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে স্ত্রী আয়েশা খাতুনকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। পরে ঘটনাটি এপিবিএন পুলিশকে জানানো হয়। পুলিশ অভিযান চালিয়ে করে ঘাতক ছৈয়দ আলমকে আটক করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছে বলে জেনেছি। পরে থানা থেকে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/আজাসা

কক্সবাজারএনজিওআটক

শেয়ার করুন: