শিরোনাম
টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডেদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদটিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডেদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদ

ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রী মমতা বেগমের (২৫) পাথরের শিলের আঘাতে গুরুতর আহত স্বামী মামুন মিয়া (৩২) টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে হামলার শিকার হওয়ার পর থেকেই তিনি অচেতন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। মামুনের মৃত্যুর খবর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মামুন ও মমতার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে, শনিবার (২১ নভেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মমতা বেগমকে আদালতে হাজির করেন। হবিগঞ্জের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না রহমান তানিয়ার আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জবানবন্দিতে মমতা দাবি করেন, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের পর শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে মামুন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মামুন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং সন্তানদের হত্যার হুমকি দিতেন। এতে অতিষ্ঠ হয়ে ঘটনার দিন স্বামী ঘুমিয়ে পড়লে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করে তিনি পালিয়ে যান।

পুলিশ জানায়, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে মমতাকে গ্রেপ্তার করা হয়। মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।

আরও পড়ুন

পাহাড়ে বেকারত্ব ঘোচাতে বিসিকের প্রশিক্ষণ

এদিকে নিহত মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে মামুনকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে মমতা পাথরের শিল দিয়ে তার মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে আসামি কারাগারে রয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: