শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বগুড়ায় বিএনপির ফ্রি চিকিৎসা সেবা

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

শনিবার (৩০ মে) সকাল ১০ টায় শহরের দত্তবাড়ী এলাকায় অবস্থিত এজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ৭টায় নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।

জেলা বিএনপির নেতারা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে এ ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন

জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ: প্রধানমন্ত্রী

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম । 

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এমপি মোসারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার,সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন,শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমিসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এম

জিয়াউর রহমান

শেয়ার করুন: