শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা সভা, মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকলেও মাদক নির্মূলে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ। 

মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের পাশাপাশি মসজিদের ইমাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদারের তাগিদ দিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ এস এম শাহাদত হোসেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হক নাজিম, সংসদ সদস্যের প্রতিনিধি মো. শাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ মর্তুজা হক (অষ্টিন) ও যুগ্ম আহ্বায়ক মো. মানিক মণ্ডল।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির নায়েক মহিন উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, নেসকোর আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম মো. সাব্বির, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মোস্তাফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. সেলিম পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, আইসিটি কর্মকর্তা মোছা. রোখসানা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ প্রতিমন্ত্রী আব্দুল বারীর

ইউএনও মো. মাসুম বিল্লাহ বলেন, উপজেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। তবে মাদক নির্মূলে যুবসমাজসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া সমাজ থেকে ভয়াবহ এ সমস্যা দূর করা সম্ভব নয়। এ জন্য মসজিদের ইমাম এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা প্রয়োজন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: