শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ প্রতিমন্ত্রী আব্দুল বারীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে আগামী ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের সব জঙ্গল, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। 

এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালুর আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে হাটবাজারে সিসি ক্যামেরা ও সোলার লাইট স্থাপনের তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, মশার উৎপত্তিস্থল ও জঙ্গল ধ্বংস করতে আগামী ১০ দিনের মধ্যে পুরো চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কার করতে হবে। এ ক্ষেত্রে শুধু ছুটির দিনের কর্মসূচির ওপর নির্ভর না করে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের সবাইকে নিয়ে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালু করতে হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকারে অর্থের কোনো অভাব নেই। প্রয়োজনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

চরফ্যাশন সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

তিনি উপজেলা ও হাটবাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং সোলার লাইট নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে অর্থের সংকট দেখা দিলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া মাদক ও সন্ত্রাসমুক্ত বাসযোগ্য সমাজ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: