শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পুলিশ সদস্যকে অব্যাহতি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পিরোজপুরের জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

অভিযুক্ত কনস্টেবল মাসুদ রেজাকে বুধবার (১৬ জুলাই) রাতে জনতাসমক্ষে অশোভন আচরণের পরপরই পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

জানা গেছে, বুধবার গোপালগঞ্জে এনসিপি আয়োজিত একটি পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  সেই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কনস্টেবল মাসুদ রেজা শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।  ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তার এই আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে ফেলেন এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এ সময় জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।  

তিনি বলেন, “শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করায় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে।  আমরা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি এবং বিষয়টি পুলিশ সুপারকে জানাই।  প্রশাসনের ভেতরে থাকা এমন অনুচিত আচরণকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  অভিযোগের সত্যতা নিশ্চিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি রবিউল ইসলাম।

ভোরের আকাশ/জাআ

পুলিশ সদস্যপিরোজপুরশহীদ আবু সাঈদ

শেয়ার করুন: