শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল পাইলটিং কার্যক্রম চালুর লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে পরীক্ষামূলকভাবে শুধু কালিয়ার জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবারের আইটেম গ্রহণের সুযোগ পাবে। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান শিক্ষক রীপা রানী সাহার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

খুলনায় কেডিএ'র অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ফুলমিয়া), সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ ও মহিলা সদস্যসহ স্কুল পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং শিক্ষক ও কর্মচারীরা।

এ কার্যক্রম চালুর খবরে বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। সভা শেষে প্রধান অতিথি স্কুলের  চলমান ওয়াশ ব্লকের কাজ ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং উপস্থিত সকলকে নিয়ে ফটোসেশন করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: