শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রেমের টানে মুসলিম তরুণী হিন্দু যুবকের বাড়িতে অবস্থান

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমের সম্পর্কের জেরে এক হিন্দু তরুণের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন কুড়িগ্রামের এক মুসলিম তরুণী।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের দাবিতে তরুণীর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে দ্বীপ কর্মকারের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এরশাদুল হকের মেয়ে রেশমি খাতুনের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের টানে রেশমি মঙ্গলবার  বিকেলে দ্বীপ কর্মকারের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকালে এলাকাবাসী দুজনকে মুকসুদপুর থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

ঘোড়াঘাটে কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

রেশমি খাতুন বলেন, দ্বীপের সঙ্গে আমার প্রায় এক বছরের সম্পর্ক। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। তাই আমি তাকে বিয়ে করার দাবিতে তার বাড়িতে এসেছি।

দ্বীপ কর্মকার বলেন, আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওকে আসতে বলেছি। আমি ওকে বিয়ে করব।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

শেয়ার করুন: