শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নির্ভর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্ভর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নির্ভর ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশনে “গড়বো সমাজ, গড়বো দেশ – মানবতার বাংলাদেশ” এই স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভর ফাউন্ডেশন এর ঈদ পুনর্মিলনী ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় চরফ্যাশন হোটেল মারুফ ইন্টারন্যাশনালে আয়োজিত এ অনুষ্ঠানে নির্ভর ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্ভর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া বলেন, “মানবতার কল্যাণে কাজ করতে হলে দরকার একটি উদার মন ও দৃঢ় প্রতিজ্ঞা। নির্ভর ফাউন্ডেশন যে দায়িত্বশীলতার সাথে সমাজের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, সংগঠনটি ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখবে। তরুণদের এমন উদ্যোগই বদলে দিতে পারে আমাদের সমাজকে।”

অনুষ্ঠানে আল-আমিন মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্ভর ফাউন্ডেশনের উপদেষ্টা ও নিউ সৌদিয়া ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান তসলিম পন্ডিত ও নির্ভর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিব হাসান রিয়াদ।

এসময় সংগঠনে প্রতিষ্ঠাতা রাজিব হাসান রিয়াদ বলেন, “নির্ভর ফাউন্ডেশন একটি স্বপ্ন, যা শুরু হয়েছিল কয়েকজন তরুণের উদ্যোগে। আজ তা একটি পরিবারে রূপ নিয়েছে, যারা সমাজ পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু ঈদের আনন্দ ভাগাভাগি নয়, বরং প্রতিদিনই মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই নির্ভর হোক অসহায়দের ভরসার নাম।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাজিব হাসান রিয়াদ, সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক লিখন আহমেদ তুহিন  ও দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভোরের আকাশ/জাআ

নির্ভর ফাউন্ডেশনঈদ পুনর্মিলনী

শেয়ার করুন: