শিরোনাম
শপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’শপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যরাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রীঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করল আমিরাতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আটক ৫৪৯ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

চাঁপাইনবাবগঞ্জে সার পাচারকালে বিসিআইসি ডিলারসহ দুজনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার অবৈধভাবে পাচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে বিসিআইসি ডিলারসহ দুজনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিসিআইসি ডিলার গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমনচালক মো. মতিন (৪৮)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অসৎ উদ্দেশ্যে সার পাচারের সময় তাঁদের আটক করা হয়। পরে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বিসিআইসি ডিলার গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, নসিমনচালক মো. মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

অভিযানে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এসব সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়েছে।

একই সঙ্গে অভিযুক্ত ডিলার গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের অবৈধ মজুত এবং পাচার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: