শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ হত্যা মামলায় আ.লীগের ১৪ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ হত্যা মামলায় আ.লীগের ১৪ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
নারায়ণগঞ্জ হত্যা মামলায় আ.লীগের ১৪ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত রিকশাচালক আব্দুল লতিফ হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের আমলি আদালতে পিবিআই পরিদর্শক আলমগীর হোসেন এই অভিযোগপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, সাবেক কাউন্সিলর ওমর ফারুক, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল এবং আবু বকর সিদ্দিক ওরফে আবুল।

অভিযোগপত্র অনুযায়ী, মতিউর রহমান মতি ও ইয়াসিন আরাফাত রাসেল বর্তমানে কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।

গত বছরের ২১ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পুলিশের গুলিতে ৪০ বছর বয়সী রিকশাচালক আব্দুল লতিফ নিহত হন। পরদিন তার বাবা মো. নেজাবুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় ৯ সেপ্টেম্বর ১২ জন আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় মোট ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। নতুন যুক্ত হওয়া দুইজন হলেন সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক।

আব্দুল লতিফ হত্যা মামলার অভিযোগপত্র আগামীকাল বুধবার আদালতে উপস্থাপন করা হবে এবং এরপর বিচারক শুনানির তারিখ নির্ধারণ করবেন। ইতিমধ্যে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৪ সেপ্টেম্বর।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সারা দেশে অর্ধশতাধিক মামলা দায়ের হলেও এ প্রথম কোনো মামলার তদন্ত শেষে পিবিআই অভিযোগপত্র দাখিল করল।

ভোরের আকাশ//হ.র

অভিযোগ গঠনআওয়ামী লীগ নেতাহত্যা মামলা

শেয়ার করুন: