শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রান্তিক প্রতিভা বিকাশে আনসার ও ভিডিপির অনন্য উদ্যোগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রতিভা অন্বেষণ ক্যাম্প ২০২৫-২৬’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)।

সোমবার (২৯ জুন) গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত এ ক্যাম্পের মাধ্যমে বাহিনীর মূল ক্রীড়া দলে অন্তর্ভুক্তির জন্য নতুন খেলোয়াড় বাছাই করা হয়।

ক্যাম্পে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৫০০ জন ক্রীড়াবিদ ২৬টি ক্রীড়া ইভেন্টে অংশ নেন। শারীরিক সক্ষমতা, ফিটনেস এবং সংশ্লিষ্ট ইভেন্টে কারিগরি দক্ষতার ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে ২৩০ জন ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়।

নির্বাচিত ক্রীড়াবিদদের এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রশিক্ষণে তাদের শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা এবং মানসিক প্রস্তুতি আরও উন্নত করা হবে।

আরও পড়ুন

সিন্ধুর পানিতে বাধা দিলে ‘হাত কেটে ফেলব’ : পাকিস্তানি মন্ত্রী

প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য ক্রীড়াবিদদের বাংলাদেশ আনসার ও ভিডিপির মূল ক্রীড়া দলে ভাতাভুক্ত করা হবে।

আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের মাধ্যমে বাহিনীর ক্রীড়া শক্তি আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে থাকা উদীয়মান প্রতিভাবান ক্রীড়াবিদরা জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাফল্য অর্জনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

ভোরের আকাশ/জেআ

আনসার ও ভিডিপিবাংলাদেশ আনসারগাজীপুর

শেয়ার করুন: