সিদ্ধিরগঞ্জে অপহরণে মুক্তিপণ দাবি, অপহৃত উদ্ধার; গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে ৭জনকে গ্রেপ্তার করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন: জাহিদুল ইসলাম জিহাদ(২৩), মো. আল-আমিন (২৩), মো. গোলাম কিবরিয়া (২১), মো. জাহাঙ্গীর (২২), মো. রবিউল (২৩), মো. আরমান (২২) ও মো. রমজান (২৩)। অপহৃত মো. রফিকুল ইসলামকে (৩০)কে পুলিশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের সিআইখোলা মোড় এলাকার একটি কাপড় দোকান থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কথিত ছাত্রদল নেতা নামধারী জাহিদুল ইসলাম জিহাদ তার আরও সহযোগীরা
যোগসাজশে সিআইখোলা এলাকার অস্থায়ী বাসিন্দা নুরুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক মো. রফিকুল ইসলামকে সুকৌশলে তাদের কাছে ডেকে আনে। একপর্যায়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম রফিককে একটি কাপড়ের দোকানে জোরপূর্বক ভেতরে ঢুকিয়ে রাখে।
গত রবিবার ২ জুলাই থেকে ৪ জুলাই মঙ্গলবার দুপুর পর্যন্ত আটকে রেখে অমানবিক নির্যাতন করে। পরে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারটি দীর্ঘক্ষণ ধরে দাবিকৃত অর্থ যোগাতে ব্যর্থ হওয়ায় পরে গ্রেপ্তারকৃতরা অসহায় পরিবারটির কাছে সর্বশেষ ৪০ হাজার টাকা দাবী করে অপরাধীরা। একপর্যায়ে আসামীরা মুক্তিপণ না পেয়ে ভুক্তভোগীকে ডাকাত অপবাদ দিয়ে তার সামনে কিছু ধারালো অস্ত্র দিয়ে সজ্জিত করে সিআখোলা মোড় এলাকার কাছে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে জনসম্মুখ্যে নির্যাতন চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম জিহাদ স্থানীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপহরণ ঘটনায় ৭জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা যে দলেরই হোক না কেনো, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা এ গ্রুপের খোঁজখবর নেওয়া শুরু করেছি।
ভোরের আকাশ/এসএইচ