শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার
পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

একাধিক হত্যাসহ দুর্নীতির অভিযোগে পলাতক থাকা পটুয়াখালী পৌরসভার সাবেক আলোচিত মেয়র মহিউদ্দ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবির ওসি মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতের দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে গ্রেফতার করেন। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় মহিউদ্দিন ওই এলাকার ব্যারিস্টার আশিকুর রহমানের বাসা থেকে বের হচ্ছিলেন।

এর আগে, ২০২২ সালের ৬ অক্টোবর সরকারি খাল দখলের ঘটনা নিয়ে পটুয়াখালীর বেপারিবাড়ী এলাকায় জুলফিকার আলী তালুকদারের ছেলে মাকসুদুর রহমানকে মারধরের অভিযোগ ছিল। ঘটনার কয়েক ঘণ্টা পর শ্মশানের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার ৯ দিন পর, ১৫ সেপ্টেম্বর পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মহিউদ্দিনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

মহিউদ্দিনের বিরুদ্ধে গত বছরের ২৯ আগস্ট ঢাকার সিএমএম আদালতে একটি হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ মোট ১২০ জনকে আসামি করা হয়, যেখানে মহিউদ্দিন ১৩ নম্বর আসামি।

এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলার তদন্ত চলমান রয়েছে। সম্প্রতি ঢাকার দুদক কার্যালয়ের একটি প্রতিনিধি দল পটুয়াখালীতে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি সরেজমিন তদন্ত করেছেন। পটুয়াখালী এলজিইডি অফিসে দুদকের আরেকটি চিঠির অনুসন্ধানও চলমান রয়েছে।

ভোরের আকাশ//হ.র

সাবেক মেয়রগ্রেফতার

শেয়ার করুন: