শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ৮০০ পরিবারের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে ফলদ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
নরসিংদীতে ফলদ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

নরসিংদীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উদ্যোগে ৮০০ পরিবারের মাঝে ১হাজার ৬০০ ফলদ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের দক্ষিণ কারারচর মহিলা সমিতি অফিসের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত হোসেন।

উদ্বোধনী দিনে ১০০ পরিবারের মাঝে ২০০ ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে নরসিংদী সদর ও শিবপুর উপজেলার বিভিন্ন স্থানে আরো ১ হাজার ৪০০ গাছ বিতরণ করা হবে। ফলদ বৃক্ষের চারার মধ্যে রয়েছে আম এবং লিচু।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর নরসিংদী জোনাল ম্যানেজার আব্দুস ছালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহানুর রহমান শুভ, বিজ এর শাখা ব্যবস্থাপক রাজ্জাকুল ইসলাম প্রামাণিক, প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার(কৃষি) মো: মোশাররফ হোসেন, সাব জোনাল ম্যানেজার সৌমেন চক্রবর্ত্তী, নরসিংদী চিনিশপুর ইউনিয়ন পরিষদের সদস্য সায়েম ভূইয়া। এসময় সংস্থার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আরিফুর রহমান, তামান্না আক্তার এবং আবু রায়হান প্রমুখ।

ভোরের আকাশ/আজাসা

উদ্বোধনবৃক্ষরোপণ

শেয়ার করুন: