শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা নিয়ে দুর্গাপূজায় বিএনপি নেতা আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

বুধবার (১ অক্টোবর) তিনি পিরোজপুর ও জিয়ানগর উপজেলার পত্তাসী ইউনিয়নসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে পূজার আয়োজকদের আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজীদ হাসান শাওন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও মাস্তান হাফিজ, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ, জিয়ানগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

পূজামন্ডপে উপস্থিত জনতার উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি জনগণের দল হিসেবে সব ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ডে পাশে থাকে। পূজামন্ডপগুলোতে সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি, যেন কোথাও নিরাপত্তা বিঘ্নিত না হয়।

তিনি আরও বলেন, একটি অদৃশ্য শক্তি বাংলাদেশের পতাকা ও স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে নানা অপকৌশল করছে। তাই পূজারী, এলাকাবাসীসহ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে সচেতন থাকতে হবে। আমরা তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা দিয়েছেন, তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব। আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী।

ভোরের আকাশ/তা.কা

হিন্দু-মুসলিম ঐক্যেরআলমগীর হোসেনপিরোজপুরবিএনপি নেতাদুর্গাপূজা

শেয়ার করুন: