শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জনগণের অংশগ্রহণেই শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়েই এগোতে হবে।

শনিবার নগরীর কাজীর দেউরী এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই তার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শনের পথ। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, যে স্থানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, সেই এলাকার সঙ্গে শহীদ জিয়ার স্মৃতি জড়িয়ে রয়েছে। তাকে শারীরিকভাবে হত্যা করা হলেও তার রাজনৈতিক দর্শন ও আদর্শ আজও মানুষের মধ্যে বেঁচে আছে। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছিলেন বলেও মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করতে হলে জনগণের পাশে থাকতে হবে এবং তাদের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের আস্থা ও সমর্থনই দলের সবচেয়ে বড় শক্তি, তাই জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। জনগণের জীবনমান উন্নয়ন ও তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রীয় উদ্যোগকে আরও কার্যকর করতে হবে।

অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালনকারী ডা. শাহাদাত হোসেন-এর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব। জনগণকে সম্পৃক্ত করেই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ নির্মাণ সম্ভব।

তিনি আরও বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন কোনো একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি উন্নত, গণতান্ত্রিক এবং জনমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা এবং স্বাধীনতার ঘোষণা জাতিকে সাহস ও প্রেরণা যুগিয়েছিল। দেশের এক সংকটময় সময়ে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক চর্চার ভিত্তি আরও শক্তিশালী হয়েছিল। কৃষি, শিল্প ও গ্রামীণ অর্থনীতির বিকাশে তার অবদান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠিয়েছিলেন

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন। আলোচনা শেষে উপস্থিত অতিথিরা অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়কারী অধ্যাপক ডা. জসিম উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. আজিজ, শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন এবং আহ্বায়ক কমিটির সদস্য ইসকান্দার মির্জা।

ভোরের আকাশ/এম
 

অর্থমন্ত্রী

শেয়ার করুন: