শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ লাখ টাকার চোরাই তারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার (১২ এপ্রিল) দুপুরে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ অত্র থানাধীন টোলপ্লাজা এলাকা হতে ১টি ট্রাক আটক করে। ট্রাকটি তল্লাশী করে ৫ (পাঁচ) ড্রাম গ্রসবিক তার উদ্ধারসহ ২ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।

আটককৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা। পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন- ভোলা জেলার তামিম হোসেন (২৫), গ্রাম- চর খলিফা, থানা- দৌলতখান এবং মোঃ তুষার রহমান পিন্স (২০), গ্রাম-জয়া, থানা- বোরহান উদ্দিন। এবিষয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা ‍রুজু করা হয়েছে।

অপরদিকে জেলার কসবা ও আখাউড়া থানায় পৃথক দুই অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ৫ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, রোববার দুপুরে কসবা থানা পুলিশ উপজেলার কুটি চৌমুহনী এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে ১২ কেজি গাঁজাসহ ভোলা জেলার রাসেল মিয়া (৩৬), পিরোজপুর জেলার মিল্লাত হাওলাদার (২৮) ও নরসিংদী জেলার জাকির হোসেন (৩০) নামের ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

অপর অভিযানে আখাউড়া থানা পুলিশ কর্তৃক উপজেলার মনিয়ন্দ এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে ২৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। আটক নুরনবী (২১) ও হাসান (২৫) এর বাড়ি আখাউড়া উপজেলার মোগড়া গ্রামে। আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

আটক

শেয়ার করুন: