শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে সংঘর্ষ

তদন্তের প্রয়োজনে লাশ উত্তোলন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে লাশ উত্তোলন করে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই)  দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় যে মারা গেছেন, তার ময়নাতদন্ত হচ্ছে। গোপালগঞ্জে যারা মারা গেছেন, তাদের কায়েকজনের লাশ পরিবার নিয়ে গেছেন। তাদের ময়নাতদন্ত কীভাবে হবে? যদি দরকার হয় আবার ময়নাতদন্ত করা হবে।

গোপালগঞ্জে ঘটনার দায় কাকে দেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারণ করবে এ দায় কার, আপনারা জানতে পারবেন।

টার্মিনাল উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, খুব তাড়াতাড়ি থার্ড টার্মিনালটি উদ্বোধন করা হবে। তারিখ নির্ধারিত হলে গণমাধ্যমকে জানানো হবে।

ইমিগ্রেশন বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইমিগ্রেশনে কী পরিমাণ জনবল প্রয়োজন হবে তা বুঝতে হবে। এটার অপারেশন ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি। তৃতীয় টার্মিনালের কাজ প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

উত্তোলনময়নাতদন্তলাশগোপালগঞ্জবিমানবন্দরসংঘর্ষ

শেয়ার করুন: