শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ৬

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিনজনসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর ) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। দুপুরের দিকে আসামিদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা  হলেন- রোয়াইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: লুৎফর রহমান(৬০) ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো: ইমান আলী (৫৫), সূয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো: বশির উদ্দিন (৩৮) ও একই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন (৪০) এবং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম বকুল(৪৬)।  

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের ৩ জনকে এবং বাকি ৩ জনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

ঢাকাআটকআওয়ামী লীগ

শেয়ার করুন: