শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মোছা. রেহেনা (৩৫) নামে এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১৯ মে) সকাল ১১টা ৪০ মিনিটের সময় সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তরে বগুড়া থেকে ঢাকাগামী মহাসড়কের ঢাকাগামী বাস ও সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী সরবরাহকারীর রাজশাহী জেলার মো. মোস্তফার স্ত্রী মোছা. রেহেনা (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ র‌্যাব-১২'র অধিনায়কের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় সোমবার (১৮ মে) সকাল ১১টা ৪০ মিনিটের সময় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তরের বগুড়া থেকে ঢাকাগামী রোডের ঢাকাগামী বাস ও সিএনজি স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ রেহেনা নামে একজন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন

কেনিয়ায় জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট, বিক্ষোভে নিহত ৪

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, আসামি দীর্ঘদিন যাবৎ রাজশাহীর সীমান্ত হতে কতিপয় মাদক কারবারির কাছ থেকে হেরোইন সংগ্রহ করে নিজে পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন। পরে গ্রেফতারকৃত নারী মাদক সরবরাহকারীর বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

ভোরের আকাশ/ইউএম

মাদক সরবরাহকারী গ্রেফতার

শেয়ার করুন: