শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কিশোরগঞ্জে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কিশোরগঞ্জ জেলার সংবাদপত্র সম্পাদক ও সাংবাদিকবৃন্দকে নিয়ে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) কিশোরগঞ্জ জেলা কমিটির আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।

মঙ্গলবার (১৫ জুলাই ) এ উপলক্ষে জেলা শহরস্থ কালীবাড়ী মার্কেটের ৪র্থ তলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি হাকীম মুহা. ফজলুর রহমান।  সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইল নিউজ পোর্টাল হাওর টাইমস এর সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নবধারা বার্তার সম্পাদক শহীদুল ইসলাম পলাশ ও মাসিক কালের নতুন সংবাদের সম্পাদক মোঃ খায়রুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি এ জেড আল মুজাহিদ, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন, দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, দৈনিক দেশেরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আজিজুল হক রাসেল, সাপ্তাহিক শুরূক পত্রিকার নিজস্ব প্রতিবেদক আলী আসাদ, মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিনিধি রিতু আক্তার প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের নির্যাতন, নিপীড়ন, হত্যার বিরুদ্ধে সাংবাদিক সমাজ দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।  এ ক্ষেত্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফরের একনিষ্ঠ আন্তরিক ভূমিকার ভূয়ষী প্রশংসাও করেন।

এছাড়া বক্তারা রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

ভোরের আকাশ/জাআ

কিশোরগঞ্জপ্রতিষ্ঠাবার্ষিকীবাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম

শেয়ার করুন: