শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) নীলফামারী সদর উপজেলার দারোয়ানী এলাকার টেক্সটাইল বাজারে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির দায়ে মেসার্স রহমত স্টোর ও মেসার্স হাসান স্টোরকে ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় আনুমানিক ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ।

অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্-আল-মামুন।

আরও পড়ুন

খুলনার বিশ্বাস ক্লিনিকে অপারেশনের পর রোগীর পেটে পিন- ক্লিপ থাকার অভিযোগ

অভিযান চলাকালে ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে দোকানদারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে নীলফামারী পুলিশ বিভাগের একটি চৌকস দল সহযোগিতা করে। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

ভোরের আকাশ/ এনউব

অভিযান

শেয়ার করুন: