শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

​রবিবার (২ আগস্ট) সকালে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

​সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে​ অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা। ​প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা। ​নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ। ​টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনা নিশ্চিত করা।

​আলোচনা সভায় স্থানীয় জেলেদের বিভিন্ন সমস্যার কথা শোনা হয় এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুন

২০ বছরেই টাক! জেন-জি'র চুল ঝরায় গড়ে উঠছে শত কোটি ডলারের ব্যবসা

​উক্ত সভায় কোস্ট গার্ডের স্থানীয় কর্মকর্তা ছাড়াও জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ শিকার রোধে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনউব

সচেতনতামূলক সভা

শেয়ার করুন: