ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-ঐতিহ্য জানতে কুইজ প্রতিযোগিতা

Postgraduates Association of Brahmanbaria-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলীতে অবস্থিত স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার ‘স্বপ্নতরী অডিটোরিয়ামে’ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন কলেজের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ভালো ফলাফল করা ১৩০ শিক্ষার্থীকে কৃতিত্বের স্মারক প্রদান করা হয়।
Postgraduates Association of Brahmanbaria-এর সভাপতি এইচ. এম. রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. তৌফিকুল ইসলাম মিথিল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন University of Brahmanbaria-এর উপাচার্য প্রফেসর ড. সায়েদ শামসুদ্দিন, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান শিশির ও চাঁদপুরের হাইমচর উপজেলা শিক্ষা অফিসার মো. মাজহারুল হুদা।
বক্তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নানা উপায়ে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার কোনো বিকল্প নেই।
Postgraduates Association of Brahmanbaria-এর সহ-সভাপতি শামিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি মুন্নী, সহ-সভাপতি মুমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারজানা সুলতানা, যুগ্ম সম্পাদক রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসাইন ও সহ-সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ সাগরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/সু.পা