শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

টানা বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টানা কয়েকদিনের বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

বিভিন্ন এলাকায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষ। জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। 

জলাবদ্ধতার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। এদিকে, বাগেরহাট শহরের হাসপাতাল রোডে হাঁটুসমান পানি জমে যাওয়ায় সেখানে জাল ফেলে মাছ ধরতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।

আরও পড়ুন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই একই ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হয়। 

তাদের দাবি, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, নিয়মিত খাল-নালা পরিষ্কার এবং টেকসই জলাবদ্ধতা নিরসন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

ভোরের আকাশ/র.ই

বাগেরহাট

শেয়ার করুন: