শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল’র উদ্বোধনী ম্যাচে ড্র

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় পিরোজপুরে শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর শুভ উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার এবং পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হুসাইন আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মোঃ লিটন খান।

উদ্বোধনী ম্যাচে পিরোজপুর জেলা ফুটবল দল এবং বাগেরহাট জেলা ফুটবল দল মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়। ম্যাচটিতে পিরোজপুর জেলা দলের খেলোয়াড় আম্মার ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন। পুরো ম্যাচ জুড়ে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন পিরোজপুরের স্বনামধন্য ধারাভাষ্যকার আবুল হাসনাত রিপন ও এম এ জলিল।

ভোরের আকাশ/জাআ

নাজিরপুরউদ্বোধনী ম্যাচে

শেয়ার করুন: