সিংগাইরে অটোরিক্সা চালক কিশোরের মরদেহ উদ্ধার

সাকিবুল ইসলাম নামে ১৬ বছর বয়সী এক অটোরিক্সা চালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের রাথুরা গ্রামের জনৈক টুলু মিয়ার ছেলে।
বুধবার (১ জুলাই) ভোর ৫ দিকে সিংগাইর উপজেলার নবগ্রামের কাশতা (গোলাইডাঙ্গা) এলাকার একটি পাটক্ষেত থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে রাস্তার পাশে একটি অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। আশেপাশে কাউকে না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
পুলিশ জানায়, অটো রিক্সার সূত্র ধরে পার্শ্ববতী পাট ক্ষেত থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরিপূর্বক ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের অঅকাশ/ এনউব