শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, কেন্দ্রগুলোতে ভোটারদের ঢল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। পৌর এলাকার সাতটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, নারী-পুরুষ ও নতুন ভোটারদের দীর্ঘ লাইন। সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বয়স্ক ভোটারদের পাশাপাশি তরুণ ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। অনেকেই পরিবার নিয়ে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। কয়েকজন নারী ভোটার জানান, আগে এমন নির্ভার পরিবেশে ভোট দিতে পারেননি, এবার কোনো চাপ বা আতঙ্ক ছাড়াই ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। একজন প্রবীণ ভোটার বলেন, “এবার ভোট দিতে এসে মনে হচ্ছে সত্যিকারের অধিকারটা প্রয়োগ করছি। শান্ত পরিবেশে ভোট দিতে পারছি, এজন্য আমরা খুশি।”

কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিক টহল ছিল। ফলে ভোটাররা নির্বিঘ্নে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। ভোটাররা নিরাপত্তা নিশ্চিত করায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

প্রিজাইডিং কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অনেক কেন্দ্রে ধানের শীষ ও দাড়িপাল্লার পুলিং এজেন্ট ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্ট লক্ষ করা যায়নি। দুপুরের পরও ভোটার উপস্থিতি আরো বেশি হবে; কেননা কর্মজীবী মানুষরা কাজ শেষে কেন্দ্রে এসে ভোট দিবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন ও বৃদ্ধ ভোটারদের জন্য আলাদা সহায়তার ব্যবস্থাও রাখা হয়, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে। কেন্দ্রের বাইরে ছিল না কোনো বিশৃঙ্খলা বা উত্তেজনা, বরং পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

সব মিলিয়ে ঘোড়াঘাট পৌরসভার ভোটারদের অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণকে স্থানীয়রা “স্মরণীয় নির্বাচন” হিসেবে উল্লেখ করছেন।

ভোরের আকাশ/ র.ই


 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনদিনাজপুর

শেয়ার করুন: