স্পিড পোস্ট সেবা জোরদারের নির্দেশ
নীলফামারী প্রধান ডাকঘর পরিদর্শনে ডাক সচিব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নীলফামারী প্রধান ডাকঘর পরিদর্শন করেছেন।
এ সময় তিনি ডাকঘরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. শামসুজ্জোহাসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সচিব ডাক বিভাগের সেবাকে আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে স্পিড পোস্ট সেবার কার্যক্রম জোরদার করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে দ্রুত ও কার্যকরভাবে এ সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।
এ সময় তিনি ডাক বিভাগের সেবার মান উন্নয়ন, গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সেবাদানে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ভোরের আকাশ/রই