শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসপালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মীনার প্রাঙ্গনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রসাশক রেহেনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হালদার, অফিসার ইন চার্জ দেওয়ান জগলুুল হাসান, উপজেলা বিএনপি'র সভাপতি ও বিএনপি মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

এছাড়া মুক্তিযুদ্ধা সংসদ, বিএনপির নেতৃবৃন্দ, ভান্ডারিয়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও তার অংঙ্গ সংগঠন ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯টায় উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রসাশক রেহেনা আক্তার।

এসময় প্যারেড মঞ্চে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ দেওয়ান জগলুুল হাসান। এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ডিসপ্লে প্রদর্শন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা এবং সম্মাননা ও আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ছাড়াও প্রীতি ফুটবল খেলা এবং সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

পৃথক এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম সাঈদী, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

পিরোজপুর

শেয়ার করুন: