নাজিরপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপসচিবকে ফুলেল শুভেচ্ছা

পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলজিইডি মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এর যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম সিপার, নাজিরপুর ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ লিলন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম সাফিক প্রমুখ।
শুভেচ্ছা গ্রহণের পূর্বে তিনি শহীদ জিয়া কলেজে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং নাজিরপুরের বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, উপসচিব মো. মোস্তাফিজুর রহমান পিরোজপুর সদর উপজেলার কৃতি সন্তান। বর্তমানে তিনি এলজিইডি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন।
ভোরের আকাশ/জাআ