শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

প্রদর্শনী ফুটবলে ‌আর্জেন্টিনা একাদশের জয়লাভ

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

প্রদর্শনী ফুটবলে ‌ জয়লাভ করেছে আর্জেন্টিনা একাদশ একাদশ ‌। অন্যদিকে বিজিত হয়েছে ‌ ব্রাজিল একাদশ ‌। শুক্রবার (১৯ জুন) ‌ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের বাইতুল আমান ‌সমাজ সেবা মাঠে ‌ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ‌। এই প্রতিযোগিতার আয়োজক ‌ফরিদপুর পৌরসভার ‌২৫নং ওয়ার্ড কাউন্সিলর ‌ সৈয়দ আলাওল হোসেন তনু।

খেলায় ‌ অংশগ্রহণকারী বেশিরভাগ খেলোয়াড় ‌বয়স ছিল চল্লিশের উপরে। সাধারণত চল্লিশ বছরের ‌খেলোয়াড়দের ‌ ফুটবল খেলার দৃশ্য ‌খুব একটা চোখে না পড়লেও ‌এই ম্যাচটি ছিল ব্যতিক্রম। তাই জয় পরাজয় ছাপিয়ে ‌একটা পরিচ্ছন্ন উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছেন তারা।

দর্শকরা এই ম্যাচের ফলাফল কে গুরুত্ব না দিয়ে খেলাটি উপভোগ করেছেন। একটি পরিচ্ছন্ন এবং ভালো ম্যাচ হিসেবে। খেলার উপভোগ করতে অনেক পুরুষ দর্শকদের পাশে ‌ মহিলা দশকদের উপস্থিতি ছিল ‌লক্ষ্য করার মতো।

টুর্নামেন্টের আয়োজক ‌২৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলাওল হোসেন তনু বলেন, ‌এই প্রতিযোগিতার মাধ্যমে ‌এলাকায় খেলার পরিবেশ ফিরে এসেছে। তিনি বলেন, মাদক থেকে আমাদের যুব সমাজকে বাঁচতে হবে। আর তাই ‌এই প্রদর্শনী ফুটবলের আয়োজন। তিনি বলেন, এর উদ্দেশ্য হচ্ছে ‌৪০ বছরের বেশি খেলোয়াড়দের ফুটবল খেলার সুযোগ করে দিতে । যারা সাধারণত ‌খেলা ছেড়ে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন ‌তারাই টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

আরও পড়ুন

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

খেলায় বিজয়ী দল ‌ আর্জেন্টিনা ৪-১ গোলের ব্যবধানে ‌ জয়লাভ করে।‌ বিজয়ী দলের পক্ষে মতিয়ার সেলিম ‌আব্দুল হাই ও মিথু একটি করে গোল করেন। অন্যদিকে ব্রাজিল দলের পক্ষে লালন একমাত্র গোলটি করেন। খেলার প্রথমার্ধ ‌বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল । ‌

খেলাটি পরিচালনা করেন ‌ মো. রুবেল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের ‌খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়। এদিকে অনেকদিন পর ‌ এই ধরনের একটা খেলায় উপস্থিত থাকতে পেরে দর্শকরা ‌ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। আগামীতে এ ধরনের খেলা আরো হবে বলে ‌ তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

ভোরের আকাশ/ইউএম

প্রদর্শনী ফুটবল

শেয়ার করুন: