শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির মাংস বন্টন নিয়ে ভাইকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল
ছবি: ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির মাংস বন্টন করা অর্থাৎ ছোট-বড়ো নিয়ে তর্কের জেরে বড় ভাইয়ের মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে। তবে পুলিশের ভাষ্য, এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে তদন্ত চলছে।

ঈদের দিন শনিবার (৭ জুন) সকালে জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম দুলাল মিয়া (৫০)। তিনি ওই গ্রামের ওমর আলীর ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, বাড়ির জায়গা জমি নিয়ে ছোট ভাই রুবেল ও আলমগীরের সঙ্গে দুলাল মিয়ার বিভিন্ন সময় কলহ হতো।

শনিবার দুপুরে কোরবানির মাংস কাটার সময় মাংসের আকার ছোট-বড় করা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে ভাইদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রুবেল ও আলমগীর দুলাল মিয়াকে মারধর করে তার মুখে বিষ ঢেলে দেয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। পুলিশ খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনাটির তদন্ত চলছে। ঘটনার পর থেকে দুই ভাই রুবেল ও আলমগীর পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

কোরবানির মাংস বন্টনব্রাহ্মণবাড়িয়াহত্যা

শেয়ার করুন: