শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍‍্যাব। এসময় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

এর অগে বুধবার দিবাগত মধ্য রাতে র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকা থেকে ওই মূর্তি উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াইগ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‍‍্যাব-১৩ দিনাজপুর সিপিসি এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কোটি টাকা মূল্যের ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‍‍্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রতœতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে এটি প্রাথমিকভাবে আলস কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে। মূর্তিটির মূল্য কোটি টাকা।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদেরকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

কষ্টি পাথরগোবিন্দগঞ্জকষ্টিপাথরের মূর্তি উদ্ধারগাইবান্ধাগ্রেপ্তার

শেয়ার করুন: