বিজিবির ঝটিকা অভিযান: মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা

সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টাকালে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উখিয়ার কাস্টম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম নামক স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম জানান, "সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আইনগত প্রক্রিয়া শেষে ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ভোরের আকাশ/ এনউব