হালুয়াঘাটে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা

সোমবার (৬ জুলাই) সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিআরডিবির চেয়ারম্যান আবু হাসনাত বদরুল কবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বজলুর রশিদ, সহ-সভাপতি কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বিআরডিবি।
এছাড়াও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতি তার বক্তব্যে পল্লী উন্নয়নের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। শেষে সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়