শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত দুই নির্মাণ শ্রমিক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৪ মে ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চকরিয়ায় বন্যহাতির  আক্রমণে আহত  দুই নির্মাণ শ্রমিক
চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত দুই নির্মাণ শ্রমিক

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। একইসঙ্গে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর ও ফসলি জমি। শনিবার (৩ মে) ভোরে ডুলাহাজারা সাফারি পার্কের উত্তর পাশে খ্রীষ্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চকরিয়ার কাকারা ইউনিয়নের শাহমুরার মাজার এলাকার নুরুল আবছার (২০) ও আরিফুল ইসলাম (২১)। তারা সাফারি পার্কের দেয়াল নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।

আহত আরিফুল ইসলাম জানান, শনিবার ভোরে দুটি বন্য হাতি খ্রীষ্টানপাড়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। স্থানীয়রা হাতিগুলোকে ধাওয়া দিলে, তারা সাফারি পার্কের দেয়াল নির্মাণে নিয়োজিত শ্রমিকদের থাকার ঘরে হামলা চালায়। এতে নুরুল আবছার ও আরিফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।

চকরিয়া কাকারা ইউনিয়ন পরিষদের সদস্য আজিজ মিয়া জানান, আহত দুইজনের মধ্যে একজনের বুকের একপাশের হাড় ভেঙে গেছে এবং অপরজনের দুই চোখে মারাত্মক আঘাত লেগেছে। বর্তমানে স্থানীয়দের সহায়তায় তাদের চিকিৎসা চালানো হচ্ছে।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: