শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে আরআরএফ’র বদলিজনিত ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

"যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়"—এই চিরন্তন অনুভূতির প্রতিচ্ছবিই যেন ফুটে উঠলো রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) বরিশাল পুলিশ লাইন্সে।

বুধবার বরিশাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক বিদায় সংবর্ধনায় আবেগ, কৃতজ্ঞতা ও ভালোবাসায় সিক্ত ছিল সংবর্ধিতরা।

সম্মানজনক বদলি ও অবসরজনিত বিদায় উপলক্ষে যাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, তারা হচ্ছেন-সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. এনায়েত হোসেন ও প্রধান সহকারী মো. সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিরা বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।  তাঁদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ।  আবেগঘন পরিবেশে বিদায়ী কর্মকর্তারা সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরআরএফ বরিশালের সম্মানিত কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুস সালাম রিমন।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদায়ী কর্মকর্তাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরআরএফ বরিশালের ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার মো. নূরে আলম ছাড়াও সকল পদমর্যাদার অফিসার, ফোর্স সদস্য এবং সিভিল স্টাফগণ।

ভোরের আকাশ/জাআ

বিদায় সংবর্ধনাবরিশাল

শেয়ার করুন: