বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফুলবাড়ী উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সমিতির সাবেক সভাপতি ও নন্দীগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম সরকার। আহ্বায়ক পদে অপর দুই প্রার্থী—কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বাবু এবং খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী মো.রেজাউল করিম সরকারকে সমর্থন জানিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
কমিটিতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও চোরাইট মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানও নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন।
আগামী ৬ মাসের জন্য ১১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, সমিতির বর্তমান ত্রিবার্ষিক মেয়াদী কমিটির মেয়াদ আগামী ২৯ নভেম্বর শেষ হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বর থেকে নবগঠিত এ আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবে।
ভোরের আকাশ/ এনউব