শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে দখলমুক্ত হলো কুমলাবতি খাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে কুমলাবতী খাল।

শনিবার (৩০ আগস্ট) বিকালে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ী-সোনাখালী এলাকার কুমলাবতী খালটি এক অভিযান চালিয়ে দখলমুক্ত করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চিতলিয়া সমবায় মৎস্য প্রজেক্টের নামে খালটি বাঁশের বানা দিয়ে আটকিয়ে মাছ চাষ করে আসছিলো স্থানীয় একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন এ খালটি দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে নৌ চলাচল ব্যাহত ও কৃষি কাজ বাঁধাগ্রস্ত হচ্ছিল। চরম বিপাকে পড়েছিল মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীরা।  

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. মাসুম বিল্লাহ অভিযান চালিয়ে এই খালটি দখলমুক্ত করেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, কোটালীপাড়া থানার উপপরিদর্শক ফুল মিয়াসহ উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. মাসুম বিল্লাহ বলেন, সরকারি খাল আটকিয়ে বা দখল করে রাখার কোনো সুযোগ নেই। খাল দখলমুক্ত করার এই অভিযান চলমান থাকবে। 

ভোরের আকাশ/মো.আ.

গোপালগঞ্জদখলমুক্তঅভিযান

শেয়ার করুন: