দেশব্যাপী ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে

বাংলাদেশ টেলিভিশন নতুন আঙ্গিকে দেশব্যাপী শুরু করতে যাচ্ছে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’। প্রতিযোগিতার বিষয়ভিত্তিক বিভাগ: অভিনয় বিভাগ: অভিনয়, আবৃত্তি, গল্প বলা অথবা কৌতুক। নৃত্য বিভাগ: সাধারণ নৃত্য অথবা উচ্চাঙ্গ নৃত্য। সংগীত বিভাগ: দেশাত্মবোধক অথবা আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত ও হামদ-নাত। ৬ থেকে ১১ বছরের শিশুরা ‘ক’ গ্রুপে এবং ১১ থেকে ১৫ বছর পর্যন্ত কিশোর-কিশোরীরা ‘খ’ গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২৫।
আবেদন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া
অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগিরা বিনামূল্যে নির্ধারিত ফর্মে আবেদন করে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নাম নিবন্ধন করতে পারবে। আবেদন ফরম বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www. btv.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে।
এছাড়াও অনলাইনে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে গুগল ফর্ম পূরণ ও চাহিত প্রমাণক আপলোড করে আবেদন সাবমিট করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে আবেদন করতে পারবে।
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগির জন্মসনদ, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পিতা অথবা মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ইমেইল[email protected] অথবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ‘নতুন কুঁঁড়ি’ বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা-১২১৯ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।
আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণপূর্বক [email protected] ই-মেইলে বা রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে কিংবা গুগল ফরমে নির্ধারিত কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে। যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন করা যাবে। একই প্রতিযোগী একাধিক পদ্ধতিতে আবেদন করলে তা বাতিল বলে গণ্য করা হবে।
ভোরের আকাশ/এসএইচ