শিরোনাম
দেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগগুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভীমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনাদেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগগুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভীমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ায় চাঁদপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দেয়ার ঘটনায় চাঁদপুরে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হযে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম সূর্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা মিছিলে অংশ নেন।

আরও পড়ুন

শেরপুরে যুবদল নেতার ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

মিছিল শেষে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার কড়া প্রতিবাদ জানান নেতারা। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা।

এর আগে শুক্রবার(নভেম্বর) বেলা আড়াইটায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়েক দূর্বৃত্তরা ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: