শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লাকসামে পাঁচ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লার লাকসামে পাঁচ শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা, ওষুধ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় লাকসাম সরকারি হাই স্কুল মাঠে অনাড়ম্বর ও আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজকদের উদ্যোগে লাকসাম পৌরসভার বাসিন্দাদের মধ্য থেকে প্রায় ৫০০ শিশুকে শরিয়াভিত্তিক নিয়মে সম্পূর্ণ বিনামূল্যে খৎনা করানো হয়। একই সঙ্গে শিশুদের প্রয়োজনীয় ওষুধ ও উপহারসামগ্রীও দেওয়া হয়।

ব্যতিক্রমী এ কর্মসূচির উদ্বোধন করেন লাকসামের কৃতী সন্তান, আইনজীবী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এবং সেভ দ্য হিউম্যানিটির নির্বাহী প্রধান অ্যাডভোকেট বদিউল আলম সুজন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, অ্যাডভোকেট বদিউল আলম সুজন ছোটবেলা থেকেই বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, চিকিৎসা, ক্রীড়া, বিনোদন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আধুনিক লাকসাম গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন বলে আয়োজকরা জানান।

‘দুর্যোগে, দুঃসময়ে সবার আগে সবার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

রংপুরে চার খুনের মামলার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মজলিসে শূরার সদস্য ও লাকসাম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌর মেয়র পদপ্রার্থী, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, লাকসাম পৌরসভার বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: