শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার নকশা তৈরিতে কাজ করছে সরকার

রংপুরে চার খুনের মামলার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রংপুরের আলোচিত চার খুনের মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে তিনি বলেছেন, মাদকের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ কারণে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন করা হচ্ছে। রোববার (৩০ আগস্ট) সকালে রংপুরে নিহত গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে রংপুর শিল্পকলা একাডেমিতে আইইটি রংপুর আয়োজিত ‘আজকের প্রশিক্ষণ, আগামীর সমৃদ্ধি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। প্রশিক্ষিত যুব ও নারীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কর্মসহায়ক যন্ত্রপাতি ও চাকরি প্রদান করা হয়।

অনুষ্ঠানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিনি অতীতে বড় ধরনের আন্দোলন করেছেন। ওই আন্দোলনে তিস্তা নদীর তীরবর্তী পাঁচ জেলার প্রায় দুই কোটি মানুষ সম্পৃক্ত ছিলেন।

মন্ত্রী বলেন, সরকারে যোগ দেওয়ার পর অনেকে বলছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মানুষকে ‘মুলা ঝুলিয়ে রাখা হয়েছে’। বিষয়টি আসলে তা নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো সমীক্ষা না হওয়ায় কাজ অনেকটা পিছিয়ে গেছে।

তবে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বসে নেই উল্লেখ করে তিনি বলেন, শুষ্ক মৌসুমে তিস্তায় পানির প্রবাহ কমে যায়। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ পানি চুক্তিতে সম্মত না হলে শুষ্ক মৌসুমে তিস্তায় পানি ধরে রাখার জন্য নকশা তৈরির কাজ করছে সরকার।

আরও পড়ুন

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

এ লক্ষ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গত সপ্তাহেও ওই কমিটির বৈঠক হয়েছে। পার্শ্ববর্তী দেশ পানি চুক্তিতে সম্মত না হলে কিংবা পানি না দিলেও যাতে শুষ্ক মৌসুমে তিস্তাসহ এর ১৬টি শাখা নদীর পানি ধরে রাখা যায়, সে অনুযায়ী নকশা তৈরি করে কাজ করা হবে। এ কাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগছে বলেও জানান তিনি।

আইইটি রংপুরের পরিচালক নাজমুল আলম নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: