শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দিনাজপুর-৩ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর)  বিকেল ৫টার দিকে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়।

জেলা বিএনপি'র সভাপতি অ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার  আহমেদ কচি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র জমাদানের পর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল আসন্ন  জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।

দিনাজপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জয় নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জিয়া পরিবারের অবদান দিনাজপুরবাসী কখনোই ভুলবেনা। তাঁর সুদৃষ্টি দিনাজপুরের প্রতি রয়েছে। এ মাটিতেই তাঁর মমতাময়ী মা-বাবা, বড় বোন শায়িত আছেন। আশা করি আগামীতেও দিনাজপুরের  উন্নয়ন ও অগ্রগতিতে তিনি অনন্য ভূমিকা রাখবেন। 

ভোরের আকাশ/এসএইচ

মনোনয়নপত্র দাখিলদিনাজপুর

শেয়ার করুন: